ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ক্যারিবীয় সফর পিছিয়ে জুলাইয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৪৬০ বার
হাওর বার্তা ডেস্কঃ ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে হলে বাছাই পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণ করাটা একরকম নিশ্চিত। আগামী মার্চে বাছাইয়ের ম্যাচ খেলবে ওয়ানডে র‌্যাংকিংয়ের নয় নম্বর দল। এ বিষয়টি মাথায় রেখে পেছানো হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সেটা পিছিয়ে নেওয়া হচ্ছে জুলাইয়ে। আপাতত এটি চূড়ান্ত না হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাথমিকভাবে রাজি হয়েছে।
ক্রিকইনফো সূত্রে জানা গেছে, বাছাইপর্ব শেষ হওয়ার পর জুনে শ্রীলঙ্কাকে স্বাগত জানাবে ওয়েস্ট ইন্ডিজ। তার এক মাস পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ দিয়ে ‘হোম’ মৌসুমের ইতি টানবে উইন্ডিজরা। এ সূচিতে পরিবর্তন আনা হলে সেটা সম্ভবত বাংলাদেশের জন্য স্বস্তির হবে। নয়তো শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের পরপরই ক্যারিবীয় সফরে যেতে হতো মুশফিকদের। সেখান থেকে ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফি (১৫ থেকে ৩১ মার্চ) খেলতে শ্রীলঙ্কার বিমান ধরতে হতো তাদের।
নতুন সিদ্ধান্তে মাঝে কিছুটা বিরতি পাচ্ছে বাংলাদেশ। অবশ্য ২০১৮ সালের এপ্রিল-জুলাই পর্যন্ত বিশ্রাম পাবে তারা। এরআগে, চলতি বছরটা ব্যস্ত সময় কাটাতে হচ্ছে বাংলাদেশকে। ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি হোম টেস্ট শেষে দক্ষিণ আফ্রিকা উড়াল দেবে তারা। সেখানে দু’টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি- টোয়েন্টি খেলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ফিরে ২ নভেম্বর থেকে বিপিএল খেলবে জাতীয় দলের খেলোয়াড়রা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে এর ফাইনাল। বিপিএল শেষে ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করবে বাংলাদেশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশের ক্যারিবীয় সফর পিছিয়ে জুলাইয়ে

আপডেট টাইম : ০৮:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭