ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সাকিব-মোস্তাফিজকে প্রভাব বিস্তার করতে দিব না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলতে চলেছে অস্ট্রেলিয়া। সুতরাং, টেস্টে এখনও সাকিব-মোস্তাফিজকে মোকাবেলা করেনি অজিরা। এতদিন ধরে টেস্ট না খেললেও এর মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এই দলের অনেকেই সাকিব-মোস্তাফিজকে মোকাবেলা করেছেন। আসন্ন সিরিজে সাকিব-মোস্তাফিজকে প্রভাব বিস্তার করতে দিতে চায় না অস্ট্রেলিয়া। বুধবার এমনটিই জানিয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘মোস্তাফিজ অবশ্যই একজন ব্যতিক্রমধর্মী বোলার। আমরা আইপিএলে তাকে মোকাবেলা করেছি। তার কাটার ডেলিভারি পড়তে পারাটা অনেক কঠিন ছিল। সে এখনও একজন সেরা বোলার। স্লোয়ার ডেভিভারিতে সে পরিবর্তন এনেছে। তার বল সুইং করানোর অসাধারণ ক্ষমতা রয়েছে’।

তিনি আরও বলেন, ‘সাকিব একজন অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘদিন ধরে সে সেরা অলরাউন্ডার। সে চমৎকার একজন ক্রিকেটার’।

তিনি বলেন, ‘এই দুইজন খেলোয়াড়কে আমাদের ভালোভাবে মোকাবেলা করতে হবে। সিরিজে আমরা তাদেরকে প্রভাব বিস্তার করতে দিতে চাই না’।

আগামী ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচটি শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাকিব-মোস্তাফিজকে প্রভাব বিস্তার করতে দিব না

আপডেট টাইম : ০৬:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭