ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মুমিনুল নন, তিন নম্বরে ইমরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দলে ফিরেছেন মুমিনুল হক। তিন নম্বরে ব্যাট করবেন কে? ইমরুল নাকি মুমিনুল? ভিতরে ভিতরে এ দুজনের মধ্যে হয়তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ইমরুল কায়েস।

মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন,‘ আমি  তো মনে করি এটা ইতিবাচক দিক। টিমে হেলদি কম্পিটিশন থাকলে সেটা ভালো। কম্পিটিশন বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো জনকে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলব এটা একটা ভালো দিক দলের জন্য। এবং তারা পারফর্মও করবে।’

সাধারণত তিন নম্বরে ব্যাট করে থাকেন মুমিনুল। অন্যদিকে ২৮ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে তিন নম্বরে ব্যাট করেছেন ইমরুল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে দেখা যাবে ইমরুলকেই। কোচ নাকি ইমরুলকে সেটাই বলেছেন।

ইমরুল বলেন,‘ দেখেন, সবশেষ একটা টেস্ট ম্যাচ, যেটা শ্রীলঙ্কায় খেলেছি। সেখানেও কিন্তু আমি তিনে ব্যাটিং করেছি। আমি আসলে কোচের সাথে কথা বলছি। কোচ আমাকে বলেছেন তিনে ব্যাটিং করার জন্য। নেটে সেভাবেই ব্যাটিং করছি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে এডজাস্ট করতে হচ্ছে।’

ইমরুল আরো বলেন,‘ আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাব। এটা আসলে এডজাস্ট করে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না। একটা সময় আমিও পারতাম না। তারপরও এডজাস্ট করতে হচ্ছে। দলের জন্য, দলের প্রয়োজনে খেলতে হচ্ছে।’

ওপেনিং কিংবা ওয়ান ডাউন, ব্যাটিং পশিজন নিয়ে খুব একটা মাথা ঘামান না ইমরুল। তার কাছে দেশের হয়ে খেলাই বড় কথা। ইমরুল বললেন,‘ ‘আমি মনে করি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলাই সবচেয়ে বড় অর্জন। নিজেকে ভাগ্যবান মনে করি। ব্যাটিংয়ের জায়গা নিয়ে নিজের পছন্দ থাকে। কিন্তু দল যেটা ভালো মনে করে সেটাই করতে হবে। আমার মনে হয়, দুই জায়গায়ই আমি ব্যাটিং করতে রাজি; ওপেনিং বা তিন নম্বর যাই হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুমিনুল নন, তিন নম্বরে ইমরুল

আপডেট টাইম : ০৮:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭