ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ডাবল-সেঞ্চুরিতে র‌্যাংকিং-এর ষষ্ঠ স্থানে কুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্মিংহামে দিবা-রাত্রির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪৩ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। নিজের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ এবং দিবা-রাত্রির ম্যাচে প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ পান তিনি। এমন বিধ্বংসী ইনিংসের সুবাদে ছয় ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলেন কুক।

২০১৩ সালের পর ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং-এ উঠলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ২০১৩ সালের মার্চে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং-এ পঞ্চম স্থানে উঠেছিলেন কুক। ৭৯৮ রেটিং নিয়ে বর্তমানে র‌্যাংকিং-এর ষষ্ঠ স্থানে কুক। পঞ্চম স্থানে থাকা

ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাথে রেটিং ব্যবধানও কমে এসেছে। কোহলির রেটিং এখন ৮০৬।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানে ২ উইকেট হারানোর পর কুকের সাথে তৃতীয় উইকেট জুটিতে ২৪৮ রান যোগ করেন অধিনায়ক জো রুট। দলপতি নিজেও টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে ১৩৬ রানে ফিরেন। তাই র‌্যাংকিং-এ ১৪ রেটিং অর্জন করেছেন রুট। তারপরও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের পেছনেই রয়েছেন রুট। ৯৪১ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর শীর্ষে স্মিথ। আর ৯০৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রুট।

বোলারদের র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হয়নি। বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের দুই পেসার জেমস এন্ডারসন ও স্টুয়াট ব্রড একত্রে ১০ উইকেট শিকার করেন। এন্ডারসন-ব্রড ৫টি করে উইকেট নেন। এতে রেটিং বাড়ালও দ্বিতীয়স্থানেই রয়েছে এন্ডারসন। শীর্ষে থাকা ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার সাথে এন্ডারসনের রেটিং ব্যবধান ৯। জাদেজা ৮৮৪ ও এন্ডারসনের রেটিং ৮৭৫।

সপ্তম স্থানেই আছেন ব্রড। ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার সাথে ব্রডের রেটিং ব্যবধান ৪। এই টেস্টে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন ব্রড। এতে পেছনে পড়ে যান ইংলিশদের সাবেক খেলোয়াড় স্যার ইয়ান বোথাম। ব্রডের উইকেট শিকার ৩৮৪ এবং বোথাম উইকেট সংখ্যা ৩৮৩।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডাবল-সেঞ্চুরিতে র‌্যাংকিং-এর ষষ্ঠ স্থানে কুক

আপডেট টাইম : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭