ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দুই স্পিনার খেলানোর কথা বললেন লেম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া একাদশে দুই স্পিনার থাকার সম্ভাবনাই বেশি। নাথান লায়নের সঙ্গী হিসেবে থাকবেন অ্যাশটন অ্যাগার। এমন ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান।

প্রথম টেস্টের দল নিয়ে সোমবার অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ‘আমরা অবশ্যই অনেক বেশি খেলিনি। সুতরাং আমরা জানি কোথায় আমরা যেতে চাই। টেস্ট উইকেট এবং কন্ডিশন দেখার পর আমরা সিদ্ধান্ত নিব। আমার মনে হয়, সম্ভবত আমরা দুই স্পিনার খেলাব।’

২০১৩ সালে টেস্ট অভিষেকেই ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন অ্যাগার। যেটি অভিষেকে এই পজিশনে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। সেই সিরিজের পর আর টেস্ট খেলা হয়নি তার।

গত ভারত সফরে লায়নের সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়া দলে ছিলেন স্টিভ ও’কিফ। পুনেতে সিরিজের প্রথম টেস্টে ১২ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। তবে বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি ও’কিফকে। লায়নের সঙ্গী হিসেবে মিচেল সোয়েপসনের চেয়ে অ্যাগারই বেশি এগিয়ে।

অ্যাগারকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন লেম্যানও, ‘তার লেংথ অনেক ভালো। গত বছর তার দারুণ একটা শেফিল্ড শিল্ড মৌসুম কেটেছে। তরুণ সোয়েপসনের লেগ স্পিনার হিসেবে ভালো সম্ভাবনা আছে। আমাদের তরুণ হোল্যান্ড আছে, সে দারুণ বল করেছে। তবে অ্যাশটন সত্যিই দারুণ ব্যাটিং করেছে এবং সে দারুণ একজন ফিল্ডারও। আমরা তাকে নিয়ে সত্যিই খুশি।’

‘আমরা আশা করছি অ্যাশটন এই ফর্মটা পুনর্গঠন করবে। তার অলরাউন্ড ম্যাচ আছে। আশা করি, সে এটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবে। উদাহরণ হিসেবে, আমরা যখন তিন পেসার খেলাব, সে ওপরের দিকে খেলতে পারবে। সে আমাদের অনেক সহনশীলতা দিয়েছে’- বলেন লেম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুই স্পিনার খেলানোর কথা বললেন লেম্যান

আপডেট টাইম : ০৫:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭