ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রতিভার জয় হলো, নাটকীয়ভাবে দলে মুমিনুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তুমুল সমালোচনা আর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পরই হয়তো বিসিবির বোধোদয় ঘটেছে মুমিনুলকে বাদ দেয়াটা ঠিক হয়নি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরীক্ষিত এই ব্যাটসম্যানের প্রয়োজন ছিল। প্রতিভার জয় হলো, নাটকীয়ভাবে দলে মুমিনুল।

এ কারণে, একদিন যেতে না যেতেই আবার দলে ফেরানো হলো মুমিনুলকে। যদিও তার কারণে বাদ যেতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। চোখের কর্নিয়ায় সমস্যা থাকার কারণে মোসাদ্দেককে
বাদ দিয়ে নেয়া হয়েছে মুমিনুলকে।

এভাবে হঠাৎ করে আবারও দলে ফিরবেন এটা ভাবতেই পারেননি মুমিনুল হক। আগেরদিনই বাদ পড়া প্রসঙ্গে জাগো নিউজকে তিনি বলেছিলেন, ‘আরও কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাক কামব্যাক করবো।’

পরেরদিন কাকতালীয়ভাবে দলে ফিরে আসার পর জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, ‘এভাবে দলে জায়গা হবে ভাবিনি। যাক, এটা সম্পূর্ণ অল্লাহর ইচ্ছে।’

যেভাবেই হোক এখন তো আপনি দলের সদস্য। কেমন লাগছে? মুমিনুলের জবাব, ‘দলে জায়গা পেলে কার না ভাল লাগে? আমারও ভাল লাগছে।’

এখন মুমিনুলের একটাই লক্ষ্য ভালো খেলা এবং দলে জায়গা ধরে রাখা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ও কাজ একটাই, যত সম্ভব ভাল খেলা। আমি বিশ্বাস করি ভাল খেলে রান করতে পারলেই আবার জায়গা নিশ্চিত হবে। কাজেই আমার লক্ষ্য একটাই- সুযোগ পেলে ভাল খেলা। রান করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিভার জয় হলো, নাটকীয়ভাবে দলে মুমিনুল

আপডেট টাইম : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭