ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ছোট্ট আরহামের বড় আলিঙ্গন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ১১২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পরম নির্ভরতায় মায়ের কাঁধে মাথা রেখেছে ছোট্ট আরহাম। মা যেমন ছেলেকে পরম মমতায় আগলে রেখেছেন, তেমনি ভালোবেসে মাকে জড়িয়ে ধরেছে আরহাম ইকবাল খান। ছোট্ট ছেলের কাছ থেকে এমন আলিঙ্গন পেয়ে বেজায় খুশি বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল।

খুশির এই মুহূর্তটি কেবল নিজের মধ্যেই চেপে রাখেননি তামিম পত্নী। ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেড় বছর বয়সী ছেলে আরহামের কাছ থেকে পাওয়া আলিঙ্গনের এই ছবিটি পোস্ট করেন মা আয়েশা ইকবাল।

ইন্সটাগ্রামে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছেলের সাথে পোস্ট করা ছবিটির ক্যাপশনে তামিম পত্নী লেখেন, ‘ছোট কারও থেকে থেকে বড় আলিঙ্গন পাওয়াতেই সুখ।

ছবিটি তামিম পুত্রের প্রথম জন্মদিনের। গেল ২৮ ফেব্রুয়ারি দুই বছরে পা দিয়েছেন তামিম ইকবালের একমাত্র ছেলে আরহাম ইকবাল খান। প্রথম জন্মদিনের পর প্রায় ছয় মাস পার হয়ে গেলেও রেশটা এখনও রয়ে গেছে মায়ের মনে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছেলের প্রথম জন্মদিন পালনের ছবি পোস্ট করতে দেখা যায় তামিম পত্নীকে।

ছোটবেলা থেকেই চেনা-জানার পর ২০১৩ সালের ২২ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিম-আয়েশা জুটি। এরপর ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তামিম-আয়েশা দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান আরহাম ইকবাল খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছোট্ট আরহামের বড় আলিঙ্গন

আপডেট টাইম : ০৮:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭