হাওর বার্তা ডেস্কঃ অবশেষে নানা আলোচনা-সমালোচনার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলে সুযোগ পেয়েছেন মুমিনুল হক। চোখের ইনজুরির কারণে মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে দলে নেয়া হয় তাকে। রোববার বিসিবির সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান। এর আগে শনিবার ঘোষিত টেস্ট স্কোয়াডে জায়গা পাননি মুমিনুল। এ নিয়ে ক্রীড়ামোদিদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুমিনুল ভক্তরা বিসিবির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
সংবাদ শিরোনাম
অবশেষে প্রথম টেস্টে মুমিনুল
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
- ৭৩৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ

























