ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা টেস্টের লড়াই শুরুর আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে সব কিছু বিবেচনা করে শেষপর্যন্ত প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্টেলিয়া দল। শনিবার সন্ধ্যায় বিসিবিকে তারা বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ২২ ও ২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল। তবে ম্যাচ না খেললেও ওই দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে স্মিথ-ওয়ার্নাররা।

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে অবতরণের আগে প্রস্তুতি ম্যাচের ভেন্যুগুলো পরিদর্শন করে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল। বৃষ্টির কারণে ফতুল্লা স্টেডিয়ামের পানি শুকিয়ে গেলেও বাইরে জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূরত্বের কারণে বিকেএসপিতে খেলতে রাজি হয়নি তারা। এছাড়া সম্ভাব্য অপর ভেন্যু ইউ ল্যাব বিশ্ববিদ্যালয় মাঠেও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় রাজি হয়নি টিম অস্ট্রেলিয়া।

প্রস্তুতি ম্যাচ নিয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘অস্ট্রেলিয়া দল আমাদের জানিয়েছে তারা প্রস্তুতি ম্যাচের পক্ষে নয়। প্রস্তুতি ম্যাচের পরিবর্তে তারা একাডেমি মাঠে অনুশীলন করতে চায়। তবে আমরা এখনও আশা ছাড়ছি না।’

নিজেদের না খেলার সিদ্ধান্ত জানানোর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়া দল। কিন্তু চার-পাঁচ দিন পর একই ভেন্যুতে প্রথম টেস্ট হবে বলে রাজি হয়নি বিসিবি।

এর আগে ২০১১ বিশ্বকাপে বিকেএসপিতে ছয় দিনের অনুশীলন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ওই সময়ও দূরত্বের অজুহাত তুলে একদিনও সেখানে অনুশীলন করতে যায়নি অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০৪:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭