ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হ্যান্ডসকম্বের কণ্ঠেও ‘চ্যালেঞ্জ সংগীত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উপমহাদেশের উইকেটে একটু ভেবেচিন্তেই নামেন। বাংলাদেশ সফরে এসে সাবেক ওজি তারকা থেকে শুরু করে দলীয় কাপ্তানও বলছেন চ্যালেঞ্জের কথা। আজ সেই পথেই হাঁটলেন পিটার হ্যান্ডসকম্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাউঞ্জে বসে হ্যান্ডসকম্ব বললেন, ‘উপমহাদেশের উইকেট আমাদের মতো না। তাই এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং।’

‘এখানে কন্ডিশনটা আলাদা। তবুও আমরা আশা করছি, ম্যাচটা বেশ উপভোগ্য হবে। অস্ট্রেলিয়ায় আমরা প্রস্তুতিটা বেশ ভালো করেছি। সেই প্রস্তুতিটা এখানে বেশ কাজে লাগবে বলেই আশা করছি। তাছাড়া বাংলাদেশ সিরিজের পরই আমরা ভারতে যাবো। যে কারণে উপমহাদেশের কন্ডিশন বোঝার জন্য সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। যে অভিজ্ঞতা আমরা ভারতে কাজে লাগাতে পারব।’ মন্তব্য হ্যান্ডসকম্বের।

এর আগে গেল রাতে ৩২ জনের বহর নিয়ে বাংলাদেশে আসে টিম অস্ট্রেলিয়া। ২০০৬ সালে বাংলাদেশে দুই দলের সবশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি। দীর্ঘ ১১ বছরের অধিক সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে মুশফিক বাহিনী।

বিগত কয়েক বছর আসবে আসবে বলেও বেশ কয়েকটা সফর বাতিল করে ওজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় দলটি।

উল্লেখ্য, ২২-২৪ আগস্ট প্রস্তুতি ম্যাচ হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হ্যান্ডসকম্বের কণ্ঠেও ‘চ্যালেঞ্জ সংগীত

আপডেট টাইম : ০৪:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭