ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

হজযাত্রীদের ভিসার আবেদনের সময় বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ কার্যালয়ের পরিচালক আজ শুক্রবার সকালে এ কথা জানান। সকাল ৭টা ৩৫ মিনিটের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটের সময় পিছিয়েছে।

ভিসার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি সৌদি দূতাবাস। ধর্ম মন্ত্রণালয় বলছে, দূতাবাস ভিসার কাজ চালিয়ে যেতে বলেছে।

আশকোনার হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। ধর্ম মন্ত্রণালয় এই সময় বাড়ানোর আবেদন করে।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ‘সৌদি দূতাবাস সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। দূতাবাস জানিয়েছে, ভিসার কাজ চালিয়ে যেতে। রোববার পর্যন্ত সময় আছে। আমরা শনিবারের মধ্যে কাজ শেষ করতে চাচ্ছি।’

হজ কার্যালয়ের পরিচালক বলেন, ‘সৌদি দূতাবাস না করেনি। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা শনিবারের মধ্যে সব কাজ শেষ করব।’

হজ কার্যালয় বলছে, এ পর্যন্ত ভিসা হয়েছে এক লাখ ২২ হাজার ৮৬১ জন হজযাত্রীর। আর এখনো পর্যন্ত ভিসা হয়নি ৪ হাজার ৩৩৭ জন হজযাত্রীর। সৌদি ই-হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৯ হাজার ৪৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা।

একটি ফ্লাইট বাতিল:
আজ সকাল সাতটা ৩৫ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫০৭৫ ফ্লাইট বাতিল করা হয়েছে।

একটি ফ্লাইট পেছাল:
বেলা ১১টা ৫৫ মিনিটের বিজি-৭০৭৫ ফ্লাইটটি পিছিয়ে ২১ আগস্ট বেলা ১২টা ৩০ মিনিটে নেওয়া হয়েছে। এ নিয়ে গত ২১ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩১টি হজ ফ্লাইট বাতিল ও পেছানো হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ  বলেন, যাত্রী সংকটের কারণে এই হজফ্লাইট বাতিল ও স্থগিত করতে হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

হজযাত্রীদের ভিসার আবেদনের সময় বাড়ল

আপডেট টাইম : ১১:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭