ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ওয়ার্নারদের নিরাপদে আসতে বললেন মোস্তাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্বশেষ ২০০৬ সালের এপ্রিলে রিকি পন্টিংয়ের দল দুটি টেস্ট খেলে যাওয়ার পর আজ আবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে রাত ১০.৪৫টায় বাংলাদেশের মাটিতে পা পড়ছে ওজিদের।

ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন স্মিথরা। এক টুইট বার্তায় খবরটি জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। সতীর্থ নাথান লায়নসহ একটি সেলফি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওয়ার্নার। যার ক্যাপশনে তিনি লিখেছেন ‘ঢাকা, আমরা আসছি।’

ওয়ার্নারের ছবিটির ঠিক নিচেই বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান কমেন্ট করেছেন। ফিজ তার কমেন্টে লিখেছেন, ‘নিরাপদ হোক ঢাকা সফর। বাংলাদেশ তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত।’

এদিকে এবারও বাবুর্চি সাথে নিয়ে আসছে ওজিরা। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়ে বাংলাদেশ সফর করেছিল। শুধু বাবুর্চি না, সে সময় সফরকারী দলটি নিজেদের জন্য শুকনো খাবার এবং ডিম নিয়ে ঢাকায় এসেছিল।

দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে এই টেস্ট সিরিজের জন্য অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের। অবশেষে সেই প্রতীক্ষার সমাপ্তি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২২-২৪ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ওয়ার্নারদের নিরাপদে আসতে বললেন মোস্তাফিজ

আপডেট টাইম : ০৬:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭