ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শনিবারও হজ ভিসার আবেদন জমা নেবে সৌদি দূতাবাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করার সময় বাড়িয়েছে সৌদি আরব।

হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম শুক্রবার সকালে জানান, যারা এখনও আবেদন করেননি, শনিবারও তাদের আবেদন গ্রহণ করা হবে।

আমাদের ভিসা আবেদনের মেয়াদ গতকাল শেষ হয়ে গিয়েছিল। আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তারা জানিয়েছে শনিবারও আবেদন নেবে।

তবে রোববার তারা আবেদন নেবে না এমন কথা বলেনি। এতে আমরা ধরে নিয়েছি, তারা আমাদের আবেদন গ্রহণ করেছে।

সৌদি আরবের কোটা অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে হজযাত্রার শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯টি হজফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি আরব দূতাবাস, আর কারও পাসপোর্ট তাদের হাতে ছিল না। অর্থাৎ, এখনও ৪ হাজার ৭৭৬ জনের ভিসা আবেদন করা বাকি।

বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, সোমবার পর্যন্ত ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। গতকাল তারা মেইলে জানিয়েছে, শনিবার পর্যন্ত তারা আবেদন জমা নেবে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ অগাস্ট হজ হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬ অগাস্ট এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট চালাবে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭৩ হাজার ৪৫ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সেই হিসেবে আগামী নয় দিনে প্রায় ৫৪ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

শনিবারও হজ ভিসার আবেদন জমা নেবে সৌদি দূতাবাস

আপডেট টাইম : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭