ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সৌদি পৌঁছেছেন ৭৪ হাজার হজযাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৭৪ হাজার ১৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮১৫ জন হজযাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১৭টিসহ মোট ২৩০টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী জেদ্দা যাবেন।

গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে।

শেষ ফ্লাইটটি যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৭৪ হাজার হজযাত্রী

আপডেট টাইম : ০৩:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭