ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

১৬ কোটি মানুষের মধ্যে থেকে আর একজন মাশরাফি খুঁজে বের করার কাজ করছেন তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ এর আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক শ্রীলঙ্কান পেসার চম্পকা রামানায়েকের। ভালো করেই জানেন এদেশের বোলারদের ব্যাপারে। ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। সাত বছর পর আবারো ফিসে এসেছেন পুরোনো কর্মক্ষেত্রে। তবে ভূমিকাটা একটু ভিন্ন! ১৬ কোটি মানুষের মধ্যে থেকে আর একজন মাশরাফি খুঁজে বের করার কাজ করছেন তিনি।

হাই পারফরম্যান্স ইউনিটের বোলিং কোচ হিসেবে কাজ করবেন চম্পকা রামানায়েকে। এইচপি ইউনিটের তরুণ ও সম্ভাবনাময় পেসারদের শাণিত করার পাশাপাশি চম্পকার আরেকটি মিশন হলো নতুন প্রতিভা খুঁজে বের করা। এর জন্য ঘুরে বেড়াবেন পুরো দেশ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চম্পকা বলেন, “দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিভাবান পেসারদের তুলে আনতে হবে। বাংলাদেশে ক্রিকেটই প্রধান খেলা। তাই অনেক সহজাত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি তাদের খুঁজে বের করে আনতে চাই। ”

২০০৮-১০ সালের প্রেক্ষাপট ও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করেন তিনি। সেই সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি ক্রিকেটার রয়েছে বলে মত তার। তাদের খুঁজে বের করে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত করাই নিজের দায়িত্ব বলে মনে করছেন তিনি।

তরুণ পেসারদের সাথে কাজ করার সাথে জাতীয় দলের বর্তমান পেসারদেরও পরামর্শ দিবেন চম্পকা। জাতীয় দলের বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে তাই মিলেমিশে কাজ করতে হতে পারে তাকে। বর্তমান দলের পেসার শফিউল ইসলাম, রুবেল হোসেন ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ওয়ালশের সাথে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছেন বলে জানান তিনি।

কারো সহজাত প্রতিভাকে বদলে দিয়ে নয়, বরং তা খুঁজে বের করে আরো বিকশিত করাই তার লক্ষ্য।
বৃহস্পতিবার সকালে মাঠে পা রাখেন চম্পকা। সবার সাথে কুশলাদি বিনিময় করেন। পরিচিত হন বর্তমান কোচিং স্টাফদের সাথে।

আপাতত দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। ওয়ালশের সাথে এবার চম্পকাকে পেয়ে বাংলাদেশের পেসাররা আরো পারদর্শী হয়ে উঠবেন এমনটাই কামনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬ কোটি মানুষের মধ্যে থেকে আর একজন মাশরাফি খুঁজে বের করার কাজ করছেন তিনি

আপডেট টাইম : ০৩:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭