ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

৯৫ হাজার হজ যাত্রীকে ফেরত পাঠালো সৌদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হজের অনুমতি সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরবের মক্কা থেকে ৯৫ হাজারের বেশি হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এঁদের অধিকাংশই আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

হজ সিকিউরিটি ফোর্সেও কমান্ডার জেনারেল খালিদ আর হারবি জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজ পালনের উদ্দেশে মক্কায় প্রবেশের চেষ্টা করেছেন প্রায় ২৭ লাখ মুসলিম। এঁদের মধ্যে ৯৫ হাজার ৪০০ জনের কাছে হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় তাঁদের মক্কার চেক পয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এঁদের অধিকাংশই আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন। কিন্তু বৈধ অনুমতিপত্র না থাকায় সৌদি আরবে পৌঁছানোর পরও অনেক হজযাত্রীকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হচ্ছে। মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

খালিদ আর হারবি আরো জানান, হজের পরিবেশ ও হজের নিয়মনীতি নষ্ট করবে এমন কাউকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া কেউ হজের অনুমতিপত্র না নিয়ে মক্কায় প্রবেশ করলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। মক্কায় কোনোভাবেই অনধিকার প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া মক্কায় প্রবেশ করার পরেও কেউ নিয়মকানুন বা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কি না সে বিষয়ে নজর রাখবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাঁরা হজের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন, তাঁদের অবশ্যই বৈধ কাগজপত্র বহন করতে এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন খালিদ আর হারবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

৯৫ হাজার হজ যাত্রীকে ফেরত পাঠালো সৌদি

আপডেট টাইম : ০৯:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭