ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পারিবারিকভাবে কেক কাটলেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫
  • ৪৫২ বার

১৫ আগস্টের প্রথম প্রহরে একান্ত পারিবারিকভাবে জন্মদিনের কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও প্রতি বছর ১৫ আগস্টের প্রথম প্রহরে দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত উৎসবমুখর পরিবেশে জন্মদিনের কেক কেটে থাকেন তিনি।

শুক্রবার রাত ১২টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বেগম জিয়ার দুই ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ৭০তম জন্মদিনের কেক কাটেন বেগম জিয়া। পারিবারিক একটি সূত্র দ্য রিপোর্টকে কেক কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, রাত ১২টার একটু আগে খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ছোট একটি কেক নিয়ে বাসভবনে আসেন। এরপর অপর ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে আসেন। এরপরই কেট কাটা হয়।

বিএনপির আরেকটি সূত্র জানায়, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের নাতি (তারেক রহমানের বড় মেয়ে) জাইমা রহমান দাদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীকে বিএনপি প্রধানের জন্মদিন পালন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। এবার ১৫ আগস্টকে সামনে রেখে সমালোচনাটা বেশ জোরাল ছিল।

তবে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করবে ছাত্রদল ও মহিলা দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পারিবারিকভাবে কেক কাটলেন খালেদা

আপডেট টাইম : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫