ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দিবারাত্রির টেস্টে শুরুতে উইকেট হারালো ইংল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ এজবাস্টনে আজ শুরু হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দিবারাত্রির টেস্ট। ক্রিকেট ইতিহাসে তৃতীয় দিবারাত্রির টেস্ট এটি। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৯ রানে দুই উইকেট হারিয়েছে ইংলিশরা। দুইটি উইকেটের মধ্যে কেমার রোচ একটি ও মিগুয়েল কামিন্স একটি করে উইকেট নিয়েছেন।

ইংল্যান্ড প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নেমেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নেমেছে। গত বছরের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলে ক্যারিবীয়রা। ওই ম্যাচে ৫৬ রানে জিতেছিল পাকিস্তান।

২০১৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়। অ্যাডিলেডে অনুষ্ঠিত এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ওই ম্যাচে তিন উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড একাদশ: অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি, জো রুট (অধিনায়ক), ডাউইড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, টবি রোল্যান্ড-জোন্স, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জ্যাসন হোল্ডার, ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরান পাওয়েল, কাইল হোপ, শাই হোপ, রস্টন চেজ, জার্মেই ব্ল্যাকউড, শেন ডাউরিচ, কেমার রোচ, আলজারি যোসেফ, মিগুয়েল কামিন্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিবারাত্রির টেস্টে শুরুতে উইকেট হারালো ইংল্যান্ড

আপডেট টাইম : ০৮:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭