ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হাবিবুল বাশারের জন্মদিন আজ পা দিলেন ৪৬-এ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য প্রতিভাবান খেলোয়ার তিনি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম  টেস্ট ব্যাটসম্যানও ছিলেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের ১৭ আগস্ট, বৃহস্পতিবার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পা দিলেন।

ছেলেবেলায় ফুটবলের ভীষণ ভক্ত ছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। ফুটবলের মায়ায় ফুটবলার খ্যাতিও জড়িয়েছিলেন নামের পাশে। তবে হুট করে ক্রিকেটে ঝোঁক আসলে পাল্টে যান বাশার। ধীরে ধীরে নাম লেখান ভদ্রলোকের খেলা ক্রিকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর বাংলাদেশের উত্থান ঘটে হাবিবুল বাশারের হাত ধরেই। ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের যে স্বাদ লাভ করেছিল টাইগাররা, সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনিই। টেস্ট ক্রিকেটে হাফসেঞ্চুরি করাকে যেন ডালভাত বানিয়ে ফেলেছিলেন। এজন্য একসময় তার নামই হয়ে যায় মিস্টার ফিফটি।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন বাশার। বাংলাদেশের জার্সি গায়ে সাবেক ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে ম্যাচ। দুই ফরম্যাট মিলিয়ে ৩টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি আছে তার ক্যারিয়ারের সমৃদ্ধ পরিসংখ্যানে। ক্রিকেট ছাড়ার পরও খেলাটির মায়া ছাড়তে পারেননি বাশার। বর্তমানে তাই ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করার পাশাপাশি জাতীয় দলের নির্বাচকের গুরুত্বপূর্ণ পদটিও সামলাচ্ছেন দক্ষতা ও সফলতার সাথে।

উল্লেখ্য, ২০০০ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভাব ঘটে হাবিবুল বাশারের। টেস্ট স্ট্যাটাস লাভের পর বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচও ছিল সেটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাবিবুল বাশারের জন্মদিন আজ পা দিলেন ৪৬-এ

আপডেট টাইম : ০৭:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭