ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

পবিত্র হজ করার উদ্দেশ্যে আজ সপরিবারে সৌদি আরব যাচ্ছেন হানিফ সংকেত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত আজ সপরিবারে সৌদি আরব যাচ্ছেন হজ পালন করতে। ঘণ্টাখানেক আগে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি সবার কাছে নিজের জন্য দোয়া প্রার্থনা করেছেন। এছাড়াও তিনি সবার প্রতি শুভ কামনা জ্ঞাপন করেছেন উক্ত স্ট্যাটাসে। হানিফ সংকেত পরিচালিত অনুষ্ঠান ‘ইত্যাদি’ ৯০
এর দশকে শুরু হয়। কয়েক যুগ যাবত বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হচ্ছে কৌতুকাশ্রয়ী ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান ইত্যাদি। রম্যের ভেতরেও এ অনুষ্ঠানের মধ্যে থাকে জন সচেতনতামূলক বার্তা। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার পেছনে পরিচালনা ছাড়াও হানিফ সংকেতের উপস্থাপন ভঙ্গি, ছান্দিক বক্তব্যের রয়েছে বিশেষ অবদান। বিভিন্ন জরিপে দেখা গিয়েছে দেশের মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশই এ অনুষ্ঠানটি দেখে থাকেন। ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা ছাড়াও হানিফ সংকেতের রয়েছে আরও পরিচয়। তিনি একজন লেখক, প্রযোজক ও নাট্য নির্মাতা। তার লেখা বেশির ভাগ বইগুলোই রম্য ব্যঙ্গাত্মক।

সামাজিক কার্যক্রমের জন্য ২০১০ সালে একুশে পদক পুরস্কার প্রদান করা হয় হানিফ সংকেতকে। পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য জাতীয় পরিবেশ পদক লাভ করেন ২০১৪ সালে। এছাড়াও দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এ কীর্তিমান ব্যক্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

পবিত্র হজ করার উদ্দেশ্যে আজ সপরিবারে সৌদি আরব যাচ্ছেন হানিফ সংকেত

আপডেট টাইম : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭