ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ওয়ার্নারকে নিয়ে কোনও শঙ্কা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৪০৩ বার

Cricket - Australia Nets - SWALEC Stadium, Cardiff, Wales - 6/7/15 Australia's David Warner during a training session Action Images via Reuters / Philip Brown Livepic - RTX1J8OO

হাওর বার্তা ডেস্কঃ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় গতকাল আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জস হ্যাজলেউডের একটি বাউন্সার ডেলিভারিতে হুক শট খেলতে গিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু বলটি ওয়ার্নারের ঘাড়ে লেগেছিল। ফলশ্রুতিতে মাঠ ছেড়েছিলেন তিনি।

তিনদিনের প্রস্তুতি ম্যাচে আজ ছিল শেষদিন। কিন্তু আজ মাঠে নামেননি ওয়ার্নার। আগামী শুক্রবার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার দলের কোচ ড্যারেন লেহম্যান বলেছেন, নির্ধারিত সময়েই বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নারকে নিয়ে ড্যারেন লেহম্যান বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক আছে। আজ সে মাঠে হাঁটাহাঁটি করেছে। সুতরাং, এটা বলা যাচ্ছে যে সে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবে। আগামীকাল অথবা পরশু তার সম্পর্কে আমরা আপডেট পাব’।

অনুশীলন ম্যাচ শেষে আগামীকাল বিশ্রামে থাকবেন স্মিথ-ওয়ার্নাররা। আর শুক্রবার তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আগামী ২২-২৩ আগস্ট স্বাগতিকদের বিরুদ্ধে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৭ আগস্ট। আর দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ওয়ার্নারকে নিয়ে কোনও শঙ্কা নেই

আপডেট টাইম : ০৩:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭