ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন তামিম-মুশফিকরা। তিন দিনের প্রস্তুতির প্রথম দিনেই আহত হন তামিম। আউট হয়ে ড্রেসিংরুমে ঢোকার সময় দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই কাচ ভেঙে তামিমের পেটে পড়ে। তাতেই তামিমের পেটে লাগল চার সেলাই।

এ প্রসঙ্গে তামিম বলেন, দরজাটা ধাক্কা দেয়া মাত্রই কাচ ভেঙে আমার পেটে পড়ল। আমিও মাটিতে পড়ে গেলাম। আমার প্যাডগুলো দেখলে বোঝা যাবে কতটা মারাত্মক ছিল সেটা। প্যাড না থাকলে হয়তো আরও খারাপ কিছুও হতে পারত।

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ড্রেসিং রুমের দরজার কাঁচ ভেঙে পেট কেটে যাওয়া তামিম ইকবালের ইনজুরি জন্ম দিয়েছিল কিছু প্রশ্নের। ইনজুরির ধরণ নিয়ে ছিল সংশয়- তামিম ইকবাল আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট মিস করবেন না তো। সে সংশয় নেহাত অমূলক। তার প্রমাণ মিলল শেরে বাংলার অনুশীলনে তামিম ইকবালের উপস্থিতি। অন্য সবার সঙ্গে স্বাভাবিকভাবে জিমও করেছেন দেশসেরা এই ওপেনার।

সোমবার সকালে শেরে বাংলার জিমে উপস্থিত হন তামিম ইকবাল। হাল্কা জিমও করেন বাঁ-হাতি এই ওপেনার। জিম করার ফাঁকে মাশরাফি-মাহমুদউল্লাহদের সঙ্গে গল্প করতেও দেখা যায় এই তারকাকে। তবে এরই মাঝে মাহমুদউল্লাহ বার বার তামিমকে সতর্ক করেন অনুশীলনে চাপ কম নিতে।

উল্লেখ্য, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জাতীয় দলের তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন ২৯ রানে রান আউট হয়ে ড্রেসিং রুমের দরজার কাঠের ফ্রেমে ব্যাট দিয়ে আঘাত হানেন তামিম ইকবাল।  ড্রেসিং রুমের দরোজার ঠিকভাবে না থাকায় তা পড়ে যায় দেশের এক নম্বর ওপেনারের পেটে। আর তাতেই পেট কেটে যায় আর এই কারণে চারটি সেলাইও দিতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল

আপডেট টাইম : ১২:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭