ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

১১ বছরের রেকর্ড ভাঙলেন পাণ্ডিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি হার্দিক পাণ্ডিয়াকে তুলনা করেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে। আর অধিনায়কের সেই প্রশংসার মান রাখলেন তিনি।। ক্যান্ডিতে সিরিজের তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন অনবদ্য এক রেকর্ড।

রবিবার ৩২৯ রানে  ৬ উইকেট থেকে খেলা শুরু করে ভারতীয় দল। আগের দিন ১ রানে অপরাজিত ছিলেন কিন্তু এদিন খেলা শুরু হতেই আছড়ে পড়ে পাণ্ডিয়া ‘ঝড়’। তাতেই বেসামাল শ্রীলঙ্কান বোলিং। লাঞ্চের আগেই করলেন ১০৭ রান। আর সেটাই লাঞ্চের আগে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রান।

এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লাঞ্চের আগে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল বীরেন্দ্র শেহবাগের দখলে। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট লুসিয়াতে ৯৯ রান করেছিলেন বীরু। এদিন সেই রেকর্ড ভাঙলেন পাণ্ডিয়া। তবে লাঞ্চের পরের ওভারেই আউট হন হার্দিক। ৯৬ বলে ১০৮ রানের ইনিংসে মারেন ৮টি চার ও ৭টি ছয়। ভারতের ইনিংস শেষ হয় ৪৮৭ রান। শুধু তাই নয়, পুষ্পাকুমারার একটি ওভারে ২৬ রান করেন হার্দিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১ বছরের রেকর্ড ভাঙলেন পাণ্ডিয়া

আপডেট টাইম : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭