হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। দরজার কাচ ভেঙে তামিমের পেটে প্রবেশ করেছিল। এজন্য দিতে হয়েছে ৪টি সেলাই। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনাটি ঘটে গত বুধবার। তবে বিষয়টি প্রকাশ্যে আসেনি।
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন তামিম-মুশফিকরা। দেখেশুনেই খেলছিলেন এ বামহাতি ওপেনার। তবে ব্যক্তিগত ২৯ রানে এসে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন।
Reporter Name 
























