ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আজ থেকে আবারও টাইগারদের অনুশীলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আজ থেকে আবারও অনুশীলনে নামছে বাংলাদেশ দল। দুপুর ২টা থেকে মিরপুর স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। বৃষ্টি থাকলে ক্রিকেটাররা ইনডোরে অনুশীলন করবেন এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে ১৬ ও ১৭ আগস্ট আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-তামিমরা।

অনুশীলনে থাকছেন না সাকিব এবং মিরাজ। আশা করা হচ্ছে, সিপিএল থেকে ১৫ আগস্টের মধ্যে দেশে ফিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যোগ দেবেন তারা দুজন। এছাড়া চোখের চোটের কারণে চট্টগ্রামে যেতে না পারলেও আজ থেকে মিরপুরের অনুশীলনে যোগ দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর মাশরাফী বিন মোর্ত্তজা অনুশীলন পর্বে থাকলেও প্রস্তুতি ম্যাচ খেলবেন না।

এর আগে চট্টগ্রামে ক্যাম্পের অংশ হিসেবে তিনদিনের প্রস্তুতি ম্যাচটি চলে যায় বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির কারণে মাঠে খেলা গড়াল দুদিন। মোট ১২২ ওভার ব্যাট করার সুযোগ মিলেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজ থেকে আবারও টাইগারদের অনুশীলন

আপডেট টাইম : ০৪:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭