ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শিশিরকে নিয়ে যা বললেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের বিয়ের দিনটা সবারই হয়তো মনে আছে। ১২.১২.১২ তারিখটা স্মরণীয় করে রাখতে ওইদিন বিয়ের পিঁড়িতে বসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিয়ের আগে অবশ্য কিছুদিন শিশিরের সঙ্গে প্রেম করেন সাকিব। ২০১০ সালে শিশিরের সঙ্গে সাকিবের প্রথম পরিচয় হয়। এরপর প্রেম ও বিয়ে। তাদের ঘরে রয়েছে দুই বছর বয়সী এক কন্যা সন্তান।

গতকাল শুক্রবার নিউইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের প্রেম এবং বিয়ে নিয়ে কথা বলেন সাকিব। এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিব জানান, শিশিরের সঙ্গে তার পরিচয় ফেসবুকের মাধ্যমে। শিশিরের ছবি দেখে অভিভূত হয়ে যান সাকিব। প্রথমদিকে অবশ্য শিশিরের ফেসবুক আইডিটাকে ফেক বলে মনে হয়েছে সাকিবের।

সাকিবের কথায়, এত সুন্দর মেয়ে, ছবি দেখেই অভিভূত হই। প্রথমে মনে হয়েছিল যে, এটি হয়তো কোনো ফেইক আইডি। কিন্তু বাস্তবেই যে সে … ছিল। লন্ডনে খেলার সময় দেখা হয় দু’বার। এরপরই বিয়ে। প্রেম করার তেমন সুযোগ হয়নি। তবে তাকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল আমার জীবনের সবচেয়ে ভালো এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। কারণ, বিয়ের পর আমি আরও বেশি উৎসাহ পাচ্ছি ক্রিকেটের প্রতি।

এসময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খানের প্রশংসাও করেন সাকিব।

সাকিব বলেন, শাহরুখ খুবই বিনয়ী এবং বন্ধুসুলভ আচরণ করেন। ক্রিকেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথাও বলেন শাহরুখ।

কীভাবে ভালো বাবা এবং ভালো স্বামী হওয়া যায় সে বিষয়েও শাহরুখ খান সাকিবকে উপদেশ দেন বলে জানান এ অলরাউন্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শিশিরকে নিয়ে যা বললেন সাকিব

আপডেট টাইম : ০৫:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭