ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘সবটুকু’ নিয়ে আসছেন তানজিকা-মিলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৪৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেমিক প্রেমিকার মাঝখানে কাঁচের দেয়াল। কেউ কাউকে ছুঁতে পারছে না। ভিড়তে পারছে না একে অপরের কাছে। সম্পর্কের এমন টানাপড়েনের গল্প নিয়েই নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নির্দেশনা দিলেন তার ৩৪৫তম নির্মাণের। আসন্ন ঈদের ফিকশন ‘রোমান্টিক ফেস’র আওতায় নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাম ‘সবটুকু’।
ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও তানজিকা আমিন। আরও রয়েছেন নাজিরা মৌ ও করভি মিজান। এতে অভিনয়
প্রসঙ্গে মিলন বলেন, ‘নাটকটির গল্প বেশ রোমান্টিক। মানব হৃদয়ের সম্পর্কের টানাপড়েনের নানা দিক এতে তুলে ধরা হয়েছে। যে সম্পর্কের মধ্য দিয়ে কমবেশি আমরা সবাই যাই। দর্শককে আবেগী করে তুলবে নাটকটির গল্প।’
চয়নিকা চৌধুরী বলেন, ‘সাধারণত ব্যতিক্রমী গল্পের নাটক নির্মাণ করার চেষ্টা করি আমি। এবারের ঈদেও এমন গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। সম্প্রতি এটির শুটিং শেষ করলাম। নাটকটি রোমান্টিক গল্পনির্ভর। সম্পর্কের কথা বলা হয়েছে এতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’
আসছে ঈদে কোনো এক চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘সবটুকু’ নিয়ে আসছেন তানজিকা-মিলন

আপডেট টাইম : ১২:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭