ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বৃষ্টি কেড়ে নিল তৃতীয় দিনের খেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • ৪১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বেরসিক বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। চট্টগ্রামে টিম হোটেলে অলস সময় কাটিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এর মধ্য দিয়ে চট্টগ্রাম-পর্বের ক্যাম্প শেষ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

শনিবার সকালে ঢাকার বিমান ধরবেন তারা। দুদিনের বিশ্রামের পর অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে। গত ৪ আগস্ট চট্টগ্রামে পা রাখে বাংলাদেশ জাতীয় দল। কন্ডিশনের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রামে ক্যাম্পের আয়োজন করে টিম ম্যানেজমেন্ট। তিন দিন প্রস্তুতির পর তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

প্রথম তিন দিন কঠোর অনুশীলন করে টাইগাররা। সেন্ট্রাল উইকেটে ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পান মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা। গত বুধবার শুরু হয় প্রস্তুতি ম্যাচ। কিন্তু ম্যাচের শুরু থেকেই বৃষ্টির দাপট।

প্রস্তুতিতে ব্যঘাত না ঘটালেও ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় প্রতিনিয়ত। প্রথম দুদিন বৃষ্টির ফাঁকে মাঠে নামতে পারলেও শুক্রবার পুরো দিনের খেলা বৃষ্টির পেটে। দুপুর পৌনে ১টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টিও। দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রস্তুতি ম্যাচ পণ্ড হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বৃষ্টি কেড়ে নিল তৃতীয় দিনের খেলা

আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭