ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সাকিবের ‘সাদামাটা দিনে’ জয় জ্যামাইকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগের ম্যাচে ব্যাটে-বলে ভালোই করেছিলেন। কিন্তু কালকের ম্যাচে মুদ্রার অন্য পিঠটা না দেখলেও খুব ভালো যে করেছেন, সেটি বলা যাবে না। তবে সাকিবের অনুজ্জ্বল দিনেও ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ঠিকই জয় তুলে নিয়েছে তাঁর জ্যামাইকা তালাওয়াস। পোর্ট অব স্পেনে গতকাল বুধবার রাতে তারা ৪ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইটরাইডার্সকে।
কাল রাতের ম্যাচটি হতে পারত বাংলাদেশের দুই তারকার লড়াই। ত্রিনবাগোতে যে খেলেন মেহেদী হাসান মিরাজও। কিন্তু ত্রিনিদাদের দলটি মিরাজকে কালও মাঠে নামায়নি।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন তালাওয়াস অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সিদ্ধান্তটা প্রায় ভুল প্রমাণিত করে ফেলেছিল ত্রিনবাগোর টপ অর্ডার। সুনীল নারাইন, ব্রেন্ডন ম্যাককালাম আর কলিন মুনরোর ঝোড়ো ইনিংসে ৮ ওভারেই ১০২ রান তুলে ফেলছিল তারা। সেখান থেকে তাদের মাত্র ১৪৭-এ আটকে ফেলার ভেল্কিটা দেখিয়েছেন কেসরিক উইলিয়ামস (৩ উইকেট) ও ওডিয়ান স্মিথ (২ উইকেট)। সঙ্গে ক্রিসমার সান্টোকি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ সামি—এঁরা সবাই মিলে ত্রিনবাগোর শেষ ৮ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৩৮ রানে। ১ ওভার বোলিং করে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।
জবাবে জ্যামাইকার ছিল উড়ন্ত সূচনা। সাঙ্গাকারা ও লেন্ডল সিমন্স ৫.২ ওভারেই তুলে নেন ৬১ রান। এরপর দ্রুত ২ উইকেট হারালেও রোভমান পাওয়েল ও সাকিবকে নিয়ে ঠান্ডা মাথায় ম্যাচটি বের করে নেন শ্রীলঙ্কান কিংবদন্তি। ৪৭ রান করে আউট হন তিনি। শেষ দিকে জোনাথন ফু ১১ বলে ১৯ রান করলে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় তালওয়াস। ২২ বলে ১৬ রান করেছেন সাকিব, বাউন্ডারি ছিল না একটিও। অবশ্য যখন নেমেছেন তখন অধিনায়ককে সঙ্গ দেওয়াই ছিল মূল লক্ষ্য। সেদিক থেকে পুরো নম্বরই পাবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাকিবের ‘সাদামাটা দিনে’ জয় জ্যামাইকার

আপডেট টাইম : ০৭:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭