ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

১০ আগস্টের মধ্যে ভিসার আবেদন না করলে লাইসেন্স বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১০ আগস্টের মধ্যে সেসব এজেন্সি হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ আল্টিমেটাম দেন।

হজ ফ্লাইট বাতিলসহ ভিসা জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী ধর্মমন্ত্রী বলেন, হজ এজেন্সিগুলো জমজমাট ব্যবসা করতে ভিসা জটিলতা করেছে। ৪৮টি এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ২৬টি এজেন্সি ভিসার আবেদন করেছে। বাকি ২২টি এজেন্সিও ১০ তারিখের মধ্যে ভিসার জন্য আবেদন করবে। অন্যথায় তাদের লাইসেন্স বাতিল করা হবে।

এদিকে, ফ্লাইট জটিলতা বড় ধরনের কোনো সমস্যা নয় বলে দাবি করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শাহদাত হোসাইন তসলিম বলেন, যেসব এজেন্সি এখনো ভিসার জন্য আবেদন করেননি তাদের ১০ আগস্টের মধ্যে সব কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, জটিল কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। প্রতি বছরই এ ধরনের ফ্লাইট বাতিল হয়। কোনো এজেন্সি যদি নিয়ম মেনে না চলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

১০ আগস্টের মধ্যে ভিসার আবেদন না করলে লাইসেন্স বাতিল

আপডেট টাইম : ০৬:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭