ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

যারা ক্রিকেটার হতে চায় তাদের জন্য বিসিবির সুযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভবিষ্যতে কী হতে চাও—এই প্রশ্নে এখন যদি কোনো কিশোর ‘ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চাই’ না বলে ‘সাকিব-তামিমের মতো ক্রিকেটার হতে চাই’, তাতে অবাক হওয়ার কিছু নেই! বাংলাদেশ দলের ধারাবাহিক অগ্রযাত্রার পথ বেয়ে ক্রিকেটের প্রতি বেড়েছে মানুষের আগ্রহ। ভবিষ্যতের সাকিব-তামিমদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিবছর আয়োজন করে প্রতিভা অন্বেষণ কর্মসূচি।

সেটির ধারাবাহিকতায় কাল থেকে শুরু হচ্ছে ঢাকা মহানগরে বিসিবির বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ কর্মসূচি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে পাঁচ দিনব্যাপী চলা তিনটি বয়সভিত্তিক খেলোয়াড় বাছাইয়ে প্রাথমিক ধাপে (স্বাস্থ্য পরীক্ষা) অংশ নেবে প্রায় তিন হাজার খেলোয়াড়। রাজধানীর মোট ৮২টি একাডেমি অংশ নেবে এ কর্মসূচিতে। গতবার অংশ নিয়েছিল ৬৯টি। এক বছরেই একাডেমির সংখ্যা বেড়েছে ১৩টি। পাশাপাশি বিকেএসপি তো আছেই। একাডেমির বাইরের খেলোয়াড়দের জন্যও একটা সুযোগ রেখেছে বিসিবি—যাদের স্বাস্থ্য পরীক্ষা হবে সবার শেষে, ১৩ আগস্ট।
বিসিবি সূত্র জানিয়েছে, ঢাকার বাইরে সারা দেশে বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই শুরু হবে ঈদুল আজহার পর। গতবার দেশজুড়ে বিসিবির তিনটি বয়সভিত্তিক খেলোয়াড় বাছাইয়ে প্রাথমিক ধাপে অংশ নিয়েছিল প্রায় ৩০ হাজার। ধাপে ধাপে নানা প্রক্রিয়া পেরিয়ে বয়সভিত্তিক জাতীয় দলে (অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯) সুযোগ পেয়েছে ৮২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

যারা ক্রিকেটার হতে চায় তাদের জন্য বিসিবির সুযোগ

আপডেট টাইম : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭