ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

চুমু না খাওয়ার শর্তে হেট স্টোরিতে ঊর্বশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  হেট স্টোরি’ সিনেমার সিক্যুয়েলগুলো একের পর এক সাড়া ফেলছে বলিউডে। এর ফ্র্যাঞ্চাইজি এবার তৈরি করতে যাচ্ছে ‘হেট স্টোরি-ফোর’।

আর এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। তবে পুনরায় সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন উর্বশী। এমনকি চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন।

তবে সিনেমাটিতে অভিনয়ের ক্ষেত্রে চুমু, অন্তরঙ্গ দৃশ্য ও শরীর প্রদর্শন না করার শর্ত দিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, প্রাথমিকভাবে সিনেমাটিতে অভিনয়ের জন্য ঊর্বশীকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এ দৃশ্যগুলো বাদ দেয়া হয়। এ প্রসঙ্গে ঊর্বশী বলেন, ‘আমি দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এ বিষয়ে কিছু প্রকাশ না করার ব্যাপারে অঙ্গীকার করেছি। ’ এ অভিনেত্রী জানান, কাবিল সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয় দক্ষতা ফুটে উঠবে।

হেট স্টোরি-ফোর সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে জানিয়ে নির্মাতা বিশাল পান্ডে বলেন, ‘অন্তরঙ্গ ও সাহসী দৃশ্যগুলোর দিক থেকে এই সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে। কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে এবং ভিন্ন দর্শকদের আকর্ষণ করার জন্য নির্মিত। অন্তরঙ্গ দৃশ্য অবশ্যই এ সিনেমার মূল বিষয়বস্তু নয়। তাই বলে এই নয় যে, ইতোমধ্যে প্রতিষ্ঠিত এ ফ্র্যাঞ্চাইজির দর্শকের জন্য আমরা উপভোগ্য কিছু রাখব না। ’

২০১২ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা হেট স্টোরি। এরপর ২০১৪ সালে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি মুক্তি পায়। পাওলি দাম, সুরভিন চাওলা,  জেরিন খান এবং ডেইজি শাহ এর আগে এই সিনেমা সিরিজে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

চুমু না খাওয়ার শর্তে হেট স্টোরিতে ঊর্বশী

আপডেট টাইম : ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭