ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সোনা বন্ধু চলচ্চিত্রে নতুনরূপে দেখতে পাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৪৪০ বার
হাওর বার্তা ডেস্কঃ  নায়িকা পপি তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সোনা বন্ধু’র ডাবিংয়ের কাজ শেষ করলেন। কোরবানির ঈদে দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে পপির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব, পরীমণি, আনোয়ারা, ঝুনা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘সোনা বন্ধু চলচ্চিত্রে আমাকে চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে। আমার সবসময়ই চেষ্টা থাকে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। এই চলচ্চিত্রেও আমার রোশনী চরিত্রটি ফুটিয়ে তুলতে আন্তরিকতার কমতি ছিল না। বলা যায়, দর্শক আমাকে সোনা বন্ধু চলচ্চিত্রে নতুনরূপে দেখতে পাবেন। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’
‘সোনা বন্ধু’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাহবুবা শাহরীন। এদিকে, গত ঈদে বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করলেও কোরবানির ঈদের জন্য এখনও তিনি কোনো নাটক টেলিফিল্মের কাজ শুরু করেননি। পপি জানান, এখনও নাটক-টেলিফিল্মের কাজ চূড়ান্ত হয়নি। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নারগিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’।
গত ঈদে পপিকে দেখা যায় ‘মেন্টাল’, ‘কুসুমপুরের কুসুম কলি’ এবং বি ইউ শুভর ‘দুপুর আকাশে একলা চিল’ নাটকে। চিত্রনায়িকা পপি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ ও ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের  ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সোনা বন্ধু চলচ্চিত্রে নতুনরূপে দেখতে পাবেন

আপডেট টাইম : ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭