ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বলিউড অভিনেতা ইন্দ্র কুমার মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  বলিউড অভিনেতা ইন্দ্র কুমার মারা গেছেন।বৃহস্পতিবার রাত দুইটার দিকে আন্ধেরিতে নিজ বাংলোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে ইন্দ্রর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুখে ভুগছিলেন ইন্দ্র। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই হৃদরোগ কেড়ে নিল এই অভিনেতাকে।

আন্দবাজার পত্রিকার বরাত দিয়ে জানা যায়, তার সাবেক শ্বশুর রাজু কারিয়া সাংবাদিকদের বলেন, ‘‘বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইন্দ্রর।’’ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলি মহলে। আজ শুক্রবার বিকেল চারটের পর তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও প্রচুর কাজ করেছিলেন ইন্দ্র। ২০ বছরের ক্যারিয়ারে প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘মাসুম’, ‘ওয়ান্টেড’, ‘পেয়িং গেস্ট’ অথবা ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ‘কহি পেয়ার না হো যায়ে’ তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য কাজ। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’-এ ইন্দ্রর অভিনয়ও মনে রাখবেন দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বলিউড অভিনেতা ইন্দ্র কুমার মারা গেছেন

আপডেট টাইম : ০৪:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭