ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মধুবালার সঙ্গে তোলা যাবে সেলফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  বলিউডে সৌন্দর্যের উঠলে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন মধুবালা। সাদা-কালো পর্দাতেও ঝলসে উঠত তাঁর  চোখের চাহনি। মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকর। আজ আর সেই মুঘল-ই-আজম-এর সময়টা নেই। কিন্তু রয়ে গেছে মধুবালার মুগ্ধতা। এবার তা পেতে চলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাকে সরাসরি দেখতে পাবেন দর্শক। তার পাশে দাড়িয়ে নিতে পারবেন সেলফি। এ কেমন করে সম্ভব? সম্ভব মাদাম তুসোর মিউজিয়ামের সৌজন্যে। এবার মধুবালার মোমের মূর্তি তৈরি করতে চলেছেন মাদাম তুসোর কারিগররা। খুব শিগগিরিই তা সাধারণ দর্শকদের সামনে আনা হবে। আর মধুবালার এই মূর্তি দেখার জন্য কিংবা তার সঙ্গে সেলফি তোলার জন্য ভারতীয় দর্শকদের পাসপোর্টের প্রয়োজন নেই। কারণ নতুন এই মূর্তিটি রাখা হবে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে। যা রাজধানীর রিগ্যাল বিল্ডিংয়ের কিছুটা অংশ নিয়ে তৈরি করা হচ্ছে। শুধু মধুবালার মূর্তিই নয় অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান,আশা  ভোঁসলের মতো সেলিব্রিটিদের মূর্তি রাখা হবে এই মিউজিয়ামে। প্রাথমিকভাবে ৫০ জন তারকার মূর্তি রাখা হবে। তবে পরে গুরুত্ব অনুযায়ী এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন মারলিন এন্টারটেনমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার অংশুল জৈন। দিল্লির মিউজিয়ামে তারকার মূর্তিগুলি ছুঁয়েও দেখতে পারবেন দর্শকরা। চাইলে তারকাদের সঙ্গে সেলফিও তুলতে পারবেন। আর এর জন্য মূর্তিগুলির কোনও ক্ষতি হলে তা সেদিনই ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মধুবালার সঙ্গে তোলা যাবে সেলফি

আপডেট টাইম : ০৭:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭