ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

আইরিনের তিন চলচ্চিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  আইরিন জানান, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ চলচ্চিত্রের দুইটি গান, দুইটি দৃশ্য, অরণ্য পলাশের ‘গন্তব্য’র একটি গান এবং শফিকুল ইসলামের ‘ভোলা’র প্রায় ৩০ ভাগ কাজ বাকি আছে। তিনটি চলচ্চিত্রের শিডিউল সমন্বয় করে আইরিন শিগগিরই কাজ শেষ করে দেবেন বলে জানালেন।

ঈদের আগে হারুনুজ্জামানের নির্দেশনায় নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। চলচ্চিত্রের নাম এবং এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এ সময়ে এসে আইরিন ছোট পর্দায় কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

আইরিন বলেন, ‘এতদিন তো শুধু চলচ্চিত্রের কথা ভেবেই ছোট পর্দায় কাজ করিনি। কিন্তু আমি ভালো গল্প পেলে এবং নির্মাতা দক্ষ হলে কাজ করতে পারি। তবে সেটা যে খুব বেশি নিয়মিত তা নয়। বিশেষ বিশেষ দিবসে একটি বা দুইটি কাজ করতে পারি। আমার বর্তমান সময়ের শুটিং চলতি চলচ্চিত্রগুলো নিয়ে আমি দারুণভাবে আশাবাদী। কারণ প্রতিটি চলচ্চিত্রের গল্প এবং চরিত্র আমার অনেক পছন্দের।’

আইরিন অভিনীত ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ চলচ্চিত্রটি সম্প্রতি স্পন্সর ছাড়পত্র পেয়েছে। ডাবিং শেষ করেছেন তিনি সাইফ চন্দনের নির্দেশনায় ‘টার্গেট’ চলচ্চিত্রের।

চিত্রনায়ক আরজু ও আইরিন অভিনীত গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঈদের আগে সৈকত নাসিরের নির্দেশনায় আইরিন কাজী শুভর ‘বউ এনে দে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এ গানে আইরিনের পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান

আইরিনের তিন চলচ্চিত্র

আপডেট টাইম : ১২:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭