ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

গুজবে কান না দিতে বললেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি কিছুদিন আগেই সবাই গণমাধ্যমের মারফতে জেনেছেন। এমনকি তাদের ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। যার নাম আব্রাহাম খান জয়। কিন্তু এরইমধ্যে গুঞ্জন উঠেছে যে, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির সংসার ভেঙ্গে যাচ্ছে, অপু বিশ্বাস নাকি শাকিব খানকে তালাক দিচ্ছেন। কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। এমন খবরে দারুণ ক্ষোভ জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি মানবজমিনকে বলেন, গুজবে কান না দিতে বলছি সবাইকে। এমন কথা আমি কাউকে বলিনি। কথা-বার্তা না বলে নিউজ করা হচ্ছে কেনো? তাও কী না তালাকের মতো সেনসিটিভ বিষয় নিয়ে। এ ধরনের ইস্যু নিয়ে কীভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশ হতে পারে তা আমি কল্পনাও করতে পারছি না। আমি আমার সন্তান ও সংসার নিয়ে বেশ ভালো আছি। এটা নিয়ে কেউ মনগড়া সংবাদ না করলেই খুশি হব। উল্লেখ্য, গতকাল রাতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অপু বিশ্বাসের পারফর্মেন্সের সময় শাকিব খানের অনুপস্থিতির বিষয়টিকে কেউ কেউ নেতিবাচকভাবে দেখছেন। আর এরপর থেকেই নানারকম গুঞ্জন মিডিয়া অঙ্গনে ভেসে বেড়াচ্ছে। তবে অপু বিশ্বাস সবাইকে এসব গুজবে কান না দিতে অনুরোধ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান

গুজবে কান না দিতে বললেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭