ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

এখন অপেক্ষার প্রহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে। পরে মডেলিংয়ে ছড়িয়েছেন দ্যুতি। বলছি চিত্রনায়িকা-মডেল তানহা তাসনিয়া ইসলামের কথা। মিডিয়ায় তানহা নামেই তার পরিচিতি। রফিক শিকদারের ভোলা তো যায় না তারে সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা তানহা তাসনিয়ার এই সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালের মার্চে। একই বছর মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ধূমকেতু। শফিক হাসানের পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাকিব ও পরীমণি। তৃতীয় সিনেমা দিয়ে তার জীবনে শুরু হয় নতুন ইনিংস। জাকির হোসেন রাজুর ভালো থেকো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অন্যরকম আলোচনায় আসেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এ সম্পর্কে তানহা তাসনিয়া বলেন, ‘ভালো থেকো সিনেমার কাজ শেষ। এখন সেন্সরে যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা যায় দুই মাস পর এটি মুক্তি পাবে।’ তিনি আরও বলেন, ‘আমার অভিনীত তৃতীয় সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী। আর গল্পটিও দারুণ। এখন অপেক্ষার প্রহর গুনছি সিনেমাটি মুক্তির।’ সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় জানবাজ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পিকে। সিনেমায় কাজের পাশাপাশি আরএফএলের একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তানহা তাসনিয়া। এটি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্র হচ্ছে-প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম ও শাপলা থ্রিপিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

এখন অপেক্ষার প্রহর

আপডেট টাইম : ১২:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭