ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আমাকে যথেষ্ট অবহেলাও করেছে তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • ৩৩৯ বার

জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা ২০ জুলাই দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই বছরের মে মাসে তাদের ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আর দিনভর আলোচনায় ছিল বিষয়টি। তাদের ভক্তই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। আর মিথিলাও আলাদা কোন বক্তব্য দেননি।

তবে গণমাধ্যমে মিথিলার আলাদা বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরেই তারা আলাদাভাবে থেকে আসছিলেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি।

মিথিলা জানান, এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য তারা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলেন। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদেরও ছিল না। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ‘একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে, এটাই বাস্তবতা। জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আর একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ পরে আর এক থাকে না। ধীরে ধীরে তাহসান বদলে গেছে। এমনকি আমাকে সে অবহেলাও করেছে। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছি।’

বলে রাখা ভালো ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। এরপর তারা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আমাকে যথেষ্ট অবহেলাও করেছে তাহসান

আপডেট টাইম : ০৪:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭