ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছেন তাহসান-মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদে যাচ্ছেন তাহসান-মিথিলা জুটি, বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষ সেই গুঞ্জনই সত্যি হলো। বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন তারা দু’জনই। জানালেন, এখন থেকে আলাদাই থাকবেন হালের সবচেয়ে আলোচিত এই তারকা জুটি। বৃহস্পতিবার দুপুরে তাহসানের ‘ভেরিফায়েড’ ফেসবুক পেইজ থেকে তাহসান ও মিথিলার নাম দিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের বিষয়টি স্বীকার করে নেন তারা। ফেইসবুকের সেই পোস্টে বলা হয়েছে, ‘বেশ কিছুদিন ধরেই আমরা আলাদা হওয়ার ব্যাপারে ভাবছিলাম। অবশেষে আমরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদে যাচ্ছি। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকেই ব্যথিত হবেন। সে জন্য আমরা আন্তুরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা সবসময়ই সম্মান এবং মর্যাদার সঙ্গেই আমাদের সম্পর্কটা বজায় রেখেছিলাম। আমরা বিশ্বাস করি, এই কঠিন সময়েও আপনারা (ভক্তরা) আমাদের পাশে থাকবেন।’ প্রসঙ্গত, গানের মাধ্যমে পরিচয় হয় তাহসান-মিথিলার। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। ধীরে ধীরে সম্পর্ক স্থাপন। তারপর প্রণয় থেকে পরিণেয়। ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। বিয়ের পর একাধিক নাটকে অভিনয়, গান এবং বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক ‘দর্শকপ্রিয়তা’ পেয়েছিলেন এই তারকা জুটি। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা জুটির একমাত্র সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছেন তাহসান-মিথিলা

আপডেট টাইম : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭