ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মনেপ্রাণে অভিনয়টাই ভালোভাবে করে যেতে চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৩৪৯ বার
হাওর বার্তা ডেস্কঃ  অভিনেত্রী সোহানা সাবা।চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় পার করছেন। শুধু দেশেই ব্যস্ত নয়, দেশের পাশাপাশি কলকাতার ছবিতেও ব্যস্ত এই নায়িকা। সম্প্রতি সাবা অভিনয় করলেন কলকাতার নতুন একটি চলচ্চিত্রে। সুদীপ্ত সিংহ রায়ের পরিচালনায় চলচ্চিত্রে তার বিপরীতে আছেন সৌরভ চক্রবর্তী।
সাবা জানান, এখনও তার অভিনীত এই চলচ্চিত্রের নাম ঠিক হয়নি। এই লটের কাজ শেষ করে গতকালই সোহানা সাবা কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। কলকাতা যাওয়ার আগে তিনি এ বাংলায় ব্যস্ত ছিলেন ঈদের নাটক নিয়ে।
সাবা বলেন, ‘সব মিলিয়েই দুই বাংলাতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। কখনও কলকাতায়, আবার কখনও ঢাকা এবং ঢাকার আশেপাশে শুটিং-এ ব্যস্ত থাকতে হচ্ছে। আমি অভিনেত্রী, মনেপ্রাণে অভিনয়টাই ভালোভাবে করে যেতে চাই। দর্শকের কথা ভাবনায় রেখেই ভালো ভালো কাজ করার চেষ্টা করি সবসময়। আমার সকল কাজের প্রেরণাই দর্শক। কারণ দর্শকই কিন্তু আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। দর্শকের চাহিদার কারণে দুই বাংলাতেই কাজ করছি।’
উল্লেখ্য, কলকাতায় তিনি প্রথম অয়ন চক্রবর্তীর নির্দেশনায় ‘ষড়রিপু’ চলচ্চিত্রে অভিনয় করেন। একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবেও দর্শকের কাছে অবস্থানও তৈরি হয়েছে। আর তা নিয়ে বেশ খুশি সোহানা সাবা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মনেপ্রাণে অভিনয়টাই ভালোভাবে করে যেতে চাই

আপডেট টাইম : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭