ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগামী ১৯ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। আজ মঙ্গলবার চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময় সূচি ঘোষণা করা হয়েছে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সচিবালয়ে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এই পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এফ.এম. মনজুর কাদির বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। অন্যান্য বারের মতো এবারও প্রতিটি ১০০ মার্কের পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সময় পাবে আড়াই ঘণ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার প্রায় সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার সময় সূচি
প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে। আর ইবতেদায়ী সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

আপডেট টাইম : ০৪:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭