ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

মা ও স্বামীসহ গ্রেফতার দুই বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৩৫৬ বার
হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর কলাবাগান ও পশ্চিম রাজাবাজার এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মা মনোয়ারা বেগম (৬০) ও তার দুই মেয়ে আসমা ওরফে ডালিয়া (৩৭) এবং স্বপ্না বেগম (৩০);  ডালিয়ার স্বামী রবিউল ইসলাম (৪৭) এবং স্বপ্নার স্বামী শামীম আহমেদ এবং অপর একজনের নাম মাহমুদা রানী। তারা ইয়াবার ডিলার। নিজ বাসা থেকেই ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করে তারা। গতকাল রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ গতকাল বিকালে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সেনেট্যারি ব্যবসার আড়ালে তারা ইয়াবা ব্যবসা করে আসছিল। এটি একটি বড় সিন্ডিকেট। এ সিন্ডিকেটে হয়তো আরো সদস্য রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে।
সূত্র জানায়, মনোয়ারা বেগম তার দুই মেয়ে ও মেয়ের স্বামীদের নিয়ে ইয়াবার সিন্ডিকেট তৈরি করেছে। সিন্ডিকেটে আরো কয়েকজন সদস্য রয়েছে। মনোয়ারা ইয়াবা ব্যবসা করে এলিফেন্ট রোডের ১৭৩ নম্বর ভবনে একটি ও উত্তর ধানমন্ডির ৪৮ নম্বর ভবনে একটি আলিশান ফ্ল্যাট কিনেছে। এলিফেন্ট রোডের ফ্ল্যাটে থাকে ডালিয়া ও তার স্বামী এবং উত্তর ধানমন্ডির ফ্ল্যাটে বাস করে স্বপ্না ও তার পরিবার। ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। এ দুটি ফ্ল্যাটসহ পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া ফ্ল্যাটে তারা ব্যবসা করে আসছিল। ভাড়া ফ্ল্যাটে থাকে তাদের মা মনোয়ারা বেগম। গ্রেফতার অপর নারী মাহমুদা রানী ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিত।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্টো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমার নেতৃত্বে গতকাল সকাল ৯টায় প্রথমে কলাবাগান থানা এলাকার উত্তর ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এরপর অপর দুটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ছয়জনকে গ্রেফতারসহ তিনটি ফ্ল্যাট থেকে ৫০ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা, একটি জিপ গাড়ি, মোবাইল ফোন ও কয়েককটি ব্যাংক লেনদেনের কিছু চেকবই উদ্ধার করা হয়। একটি চেকবইয়ে গত ১ জুলাই এক লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার তথ্য পেয়েছেন তারা। মুকুল জ্যোতি চাকমা জানান, আজ সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মা ও স্বামীসহ গ্রেফতার দুই বোন

আপডেট টাইম : ১০:১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭