ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৯ আগস্ট ভিয়েতনাম সফরে যাবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪৫৪ বার

আগামী ৯ থেকে ১২ আগস্ট ভিয়েতনাম সফর করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভিয়েতনামের প্রেসিডেন্ট রাউঙ ট্যান স্যাঙ-এর আমন্ত্রণে এক সরকারি সফরে তিনি সেখানে যাবেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার এবং বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটির মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও আস্থার বন্ধন আরো দৃঢ় হবে।

সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তারা বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দু’দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

দ্বিপাক্ষিক ইস্যুগুলোর মধ্যে সফর বিনিময়, যোগাযোগ, ব্যবসা ও বিনিয়োগ , পর্যটন ও সংস্কৃতি প্রভৃতি খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির মহাসচিব হো চি মিন সিটির পিপলস কমিটিগুলোর চেয়ারম্যান। এছাড়া দেশটির একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও সাক্ষাৎ করবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৯ আগস্ট ভিয়েতনাম সফরে যাবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫