ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জংলি’র টিজারে ভিন্ন এক সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৪৭ বার

পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক- ‘জংলি’র টিজারে এমন রূপেই দেখা মিলল সিয়াম আহমেদের। এমন লুকে তাকে এর আগে দেখেনি কেউ। আসন্ন ঈদের সিনেমার প্রচারণায় সবার আগেই নেমে পড়ে ‘জংলি’। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি-টিজার আগেই ছাড়া হয় টিমের পক্ষ থেকে। এবার এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার। ‘জংলি’র প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন, ‘পুষ্পা’ বা ‘কবির সিং’য়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কবির সিং? এহহে! জংলি!’

সিনেমাসংশ্লিষ্টরা ইচ্ছা করেই এতদিন যেন আগলে রেখেছিল শবনম বুবলী অভিনীত চরিত্রটিকে। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা এই তারকাকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলীর চরিত্রের গুরুত্ব। টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন ‘জংলি’তে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, সিনেমার গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায়। ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জংলি’র টিজারে ভিন্ন এক সিয়াম

আপডেট টাইম : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫