ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইত্যাদি’র নৃত্যে চমক একমঞ্চে সাফা, মাহি আয়মান ও পারসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১২৩ বার

ইত্যাদি’র প্রতি পর্বেই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। সেই ধারাবাহিকতায় একটি ভিন্ন আঙ্গিকের নৃত্য থাকছে আসন্ন ঈদুল ফিতরের আয়োজনে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটিতে একসঙ্গে নাচের আয়োজনে অংশ নিয়েছেন ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় চার অভিনেত্রী সাফা কবির, সামিরা খান মাহি, সাদিয়া আয়মান ও পারসা ইভানা। সঙ্গে ছিলেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ফাগুন অডিও ভিশন জানায়, নাচটি ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন খুব আন্তরিক।

এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। প্রতিবারের মতো এবারও ঈদের ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইত্যাদি’র নৃত্যে চমক একমঞ্চে সাফা, মাহি আয়মান ও পারসা

আপডেট টাইম : ১০:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫