ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আজ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের যত কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৪২ বার

বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দিনের শুরুতেই সকাল ৯টায় ঢাকায় জাতিসংঘ কান্ট্রি টিম ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে যোগ দেবেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

এরপর রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন গুতেরেস।

দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়াও বিকালে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

এর আগে, চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫টায় ঢাকায় পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আগামী রোববার সকালে আন্তোনিও গুতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আজ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের যত কর্মসূচি

আপডেট টাইম : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫