ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বিএনপির সদস্য সংগ্রহ ছাড়িয়েছে ২ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ   বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের দ্বিতীয় দিন পর্যন্ত ২ লাখেরও বেশি ফরম বিক্রি হয়েছে। প্রথম দিন ৬০ হাজারের মতো বিক্রি হলেও দ্বিতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজারেরও বেশি। আগামী দুই মাসের মধ্যে সারা দেশে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিএনপির সদস্য ফরম সংগ্রহ করছে। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি তার নিজের সদস্য পদসহ সাতজনের সদস্য পদ নবায়ন করেন এবং অপর ছয়জন নতুন সদস্য সংগ্রহ করেন। উদ্বোধনের পরবর্তী এক ঘণ্টার মধ্যেই শতাধিক ব্যক্তি নতুন সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দুই মাসের মধ্যে সারা দেশ থেকে এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য এবং জনপ্রতি নতুন কিংবা নবায়নের জন্য ১০ টাকা করে ফি নির্ধারণ করে দেন।

দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই সদস্য ফরম ক্রয় করতে পারবেন বলে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু  জানিয়েছেন।

বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান সম্পর্কে দলের একজন নীতিনির্ধারক জানান, এর মাধ্যমে দুটি কাজ হবে। প্রথমত, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলের নেতা-কর্মীর সংখ্যা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, চলমান ‘ফান্ড ক্রাইসিসের’ মধ্যে ১০ কোটি টাকার মতো দলীয় ফান্ডে যুক্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সদস্য সংগ্রহ ছাড়িয়েছে ২ লাখ

আপডেট টাইম : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭