ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বুধবার আবারও সেন্সর বোর্ড ঘেরাও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৪০৫ বার

চলচ্চিত্রের ১৬টি সংগঠনের নেতা-কর্মীরা আগামীকাল আবারও সেন্সর বোর্ড ঘেরাও করতে যাচ্ছেন। ‘বস ২’ ও ‘নবাব’ যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন করেও সেন্সর পেতে যাওয়ায় আগামীকাল বুধবার এ ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।

বুধবার বেলা ১২টা থেকে এ কর্মসূচী পালন করা হবে। চলচ্চিত্র পরিচালক মহাসচিব বদিউল আলম খোকন আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা তথ্যমন্ত্রীকে লিখিত চিঠিতে দেখিয়েছি কীভাবে ছবি দুটি নীতিমালা ভেঙেছে। তারা নীতিমালার ৬ নং ধারা লঙ্ঘন করেছে। বস-২ ও নবাব ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থানীয় ছবি হিসেবে নিবন্ধিত, আপনারা কাগজপত্র দেখলে বুঝতে পারবেন।’

তিনি আরও বলেন, “নবাব ৩০ মে স্ক্রিপ্ট পর্যালোচনা কমিটির কাছে স্ক্রিপ্ট জমা দিয়ে কীভাবে ছয় জুন প্রিভিউ করায় পুরো ছবি? সাত দিনে ছবির কাজ কীভাবে শেষ হল?”

বস-২ প্রসঙ্গ নিয়ে বলেন, “এটি এ-টু-জেড জিত ফিল্ম ওয়ার্কসের ছবি। ছবির স্থানীয় প্রযোজক আবদুল ছয় জুন প্রিভিউ কমিটি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনলে আবারো প্রিভিউর আবেদন জানায়। তখন ১৪ জুন ছবিটি দেখে নীতিমালা ভাঙা হয়েছে- পুনরায় এ মত দিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।”

খোকন প্রশ্ন রাখেন, “আজিজ সাহেব মুচলেকা দিয়েছেন আর ভঙ্গ করবেন না নীতিমালা। এর আগেও ‘বাদশা’ ও ‘শিকারী’র জন্য একইরকম মুচলেকা দিয়েছিলেন। একই ভুলের জন্য কইবার ক্ষমা করা হবে?”

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রযোজক নেতা খসরু বলেন, “আগামীকাল (বুধবার) আমাদের উপর দিয়ে সেন্সর বোর্ড সদস্যদের ছবিগুলো সেন্সর করাতে হবে।”

খোকন বলেন, “নীতিমালা মেনে যৌথ প্রযোজনার ছবির বিপক্ষে আমরা নই।” শাকিব খানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। নিন্দা জানাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বুধবার আবারও সেন্সর বোর্ড ঘেরাও

আপডেট টাইম : ১২:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭