ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ঈদে কনার গ্রাফিক্যাল ভিডিও ‘চাঁদের কণা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সংগীতশিল্পী কনা এবারের ঈদের জন্য অনেক গানই গেয়েছেন। অংশ নিয়েছেন কয়েকটি ভিডিওতেও। তবে সংগীতের লম্বা ক্যারিয়ারে কনা এবার বিশেষ ঝলক নিয়ে হাজির হচ্ছেন একটি ভিডিওতে। এমনটাই জানালেন তিনি।
গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলে যায়, ‘চাঁদের কণা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম আর সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। এদিকে ভিন্ন ধারার এই গানটির অন্যরকম একটি ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। যেখানে মডেল হিসেবে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কনা নিজেই। গান-ভিডিওটি আজ ১৫ই জুন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল এবং জনপ্রিয় গানবক্স মিউজিক্যাল অ্যাপ-এ। ভিডিওটি প্রসঙ্গে কনা বলেন, আমার নামের সঙ্গে মিলে গেছে গানের শিরোনাম! আর ভিডিওটি সত্যিই অন্যরকম হয়েছে। যা এই ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দিবে বলে বিশ্বাস করি। সত্যি বলছি এমন গ্রাফিক্যাল ভিডিও আমি আর করিনি। এদিকে অ্যাডবক্স সূত্রে জানা গেছে এই ব্যানার থেকে ঈদ উপলক্ষে শিগগিরই প্রকাশ পাচ্ছে আরেকটি বড় বাজেটের মিউজিক ভিডিও। ‘আবার উড়তে শেখাও’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মিনার। গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আর এই গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। অ্যাডবক্স-এর সিইও শফিকুল ইসলাম বলেন, এবারের ঈদে আমাদের অ্যাপ গানবক্স-এ বেশ কিছু নতুন গান প্রকাশ পাচ্ছে। তবে সেসবের মধ্যে বড় চমক হিসেবে থাকছে কনা ও মিনারের ভিডিও দুটি। এমন দুটি ব্যয়বহুল মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ঈদে কনার গ্রাফিক্যাল ভিডিও ‘চাঁদের কণা’

আপডেট টাইম : ১০:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭